Boshonto Family

Full Version: kobita- tui
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
অকালে হারানো বন্ধু সাদ এর জন্য রচিত


ঘুম থেকে উঠলেই মন চলে যায়
সেই দূর আকাশের সীমানায়
যেথায় তুই আজ আছিস বসে
ছোট্ট তোর ভাইটিকে নিয়ে।
অনেক সময় পেরিয়ে গেঁছে
অনেক স্মৃতি মুছে গেঁছে,
কিন্তু আজও মুছেনি
তোর অমায়িক মুখখানি
আমার স্মৃতির পাতা থেকে।
তোর বোন আজও কাদেঁ
তোরে কাছে না পেয়ে,
ক্ষমা করে দিস মোরে তুই
তোর বোনকে জ্বালাই মুই।
উপায় যে আর নেইরে ভাই,
জ্বালাই আমি তাইরে ভাই।
আমার জ্বালানোর কারনেই বোধহয়
কিছুক্ষন তোরে ভুলে থাকতে হয়,
কিছুক্ষন তোরে ভুলে থাকার মানে
কিছুক্ষন কান্না রাখা থামিয়ে।
আজ আমি যাহা করি ভাই
সব কিছুতেই তোর ছোঁইয়া খুঁজে পাই।
তুই আছিস আমার মনের মাঝে,
থাকিস রে ভাই তুই শান্তিতে।
ঘুম থেকে উঠলেই মনে চলে যায়
যেথায় আছিস তোরা দুই ভাই।
Reference URL's