সুরা নসর্
(শুরু করিলাম) ল'য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
আসিয়াছে আল্লার শুভ সাহায্য বিজয়!
দেখিবে - আল্লার ধর্মে এ জগতময়
যত লোক দলে দলে করিছে প্রবেশ,
এবে নিজ পালক সে প্রভুর অশেষ
প্রচার হে প্রসংশা কৃতজ্ঞ অন্তরে,
কর ক্ষমা প্রার্থনা তাঁহার গোচরে।
করেন গ্রহন তিনি সবার অধিক
ক্ষমা আর অনুতাপ-যাচ্ঞা সঠিক।
(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম)
সুরা কাফেরুন
শুরু করিলাম নামে সেই আল্লার,
আকর যে সব দয়া কৃপা করুণার।
বল, হে বিধর্মীগন, তোমরা যাহার
পূজা কর, - আমি পূজা করি না তাহার।
তোমরা পূজ না তাঁরে আমি পূজি যাঁরে,
তোমরা যাহারে পূজ - আমিও তাহারে
পূজিতে সম্মত নই। তোমরাও নহ
প্রস্তুত পূজিতে, যাঁরে পূজি অহরহ।
তোমার ধর্ম যাহা তোমাদের তরে,
আমার যে ধর্ম র'বে আমারি উপরে।
(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম)
thanks jolchhaya..
anD this is gr888 to read...
not only interesting... really really amazing...
anD i bliv one thing..if anyone cud do the job, it was Kazi Nazrul Islam..he is the most talented poet evr on this soil...
its a pity tht he didnt finished it...
anywayzz.. atleast we've got sm of it... 
thanks jolchhaya for sharing...
ami ektu chintay chhilam banglay post korle porte somossa hobe kina. ei voye sobgulo dichhilam na.
Quran Sarif 114-ti sura poddo akare korte gele onek somoyer dorkar.
amar dharona tini parten kinto somoyer jonno korte parenni. unar bektigoto jibone jhamela to kom chhilo na. kobider sudhu kobita likhle to din cholto na..er pasha-pashi onek kichhu korte hoto. tarporo santona 38-ti to achhe.
সুরা কাওসার
শুরু করিলাম পূত নামেতে খোদার
কৃপা করুণার যিনি অসীম পাথার।
অনন্ত কল্যাণ তোমা' দিয়াছি নিশ্চয়,
অতএব তব প্রতিপালক যে হয়
নাসাজ পড় ও দাও কোরবাণী তাঁরেই,
বিদ্বেষ তোমারে যে, অপুত্রক সে-ই।
(পদ্যানুবাদঃ কাজী নজরূল ইসলাম)
____________________________
সূরা আদ দুহা
শপথ প্রথম দিবস- বেলার শপথ রাতের তিমির- ঘন,
করেন নি প্রভু বর্জন তোমা', করেন নি দুশমনী কখনো।
পরকাল সে যে উত্তমতর, হইকাল আর দুনিয়া হ'তে,
অচিরাত তব প্রভু দানিবেন (সম্পদ) খুশী হইবে যাতে।
পিতৃহীন সে তোমারে তিনি কি করেন নি পরে শরন দান?
ভ্রান্ত পথে তোমারে পাইয়া তিনিই না তোমা পথ দেখান?
তিনি কি পাননি অভাবী তোমারে আভাব সব করেন মোচন?
করিয়ো না তাই পিতৃহীনের উপরে কখনো উতপীড়ন।
যে জন প্রার্থী--- তাহারে দেখিও করো না তিরস্কার কভু,
বক্ত করহ নিয়ামত যাহা দিলেন তোমারে তব প্রভু।
-------------- কাজী নজরূল ইসলাম।
A valueable thread indeed.
Thanks for sharing.
Acha aey tread tar nam Kaboo Ampara keno? Ekhane Kaboo mane ki?